০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কিছু হলেই রিয়া অন্য ছেলেদের কাছে চলে যায় : হিরো আলম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 95

হিরো আলমের সঙ্গে রিয়া মনি। ছবি : ফেসবুক থেকে

কোনো কিছু হলেই স্ত্রী রিয়া মনি অন্য ছেলেদের কাছে চলে যায় বলে অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, যে আসলে চলে যেতে চায়, তাকে ধরে রাখা যাবে না।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে হিরো আলম এসব কথা বলেন।

তিনি বলেন, আমি রিয়া মনিকে ফোন দিয়েছি, জিজ্ঞেস করলাম তুমি কোথায়? সে বললো আমার ভাইয়ের বাসায়। কিন্তু ভিডিও কল দিলে ধরে না। আসলে সে গিয়েছে কক্সবাজারে। আমার লোকজন সেখানে পাঠালে দেখা গেল ঘটনা সত্যি। তারা রুম নম্বর, ভিডিও পাঠায়। তারপর আমি মামলা করি।

আরও পড়ুন : আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে হিরো আলমের স্ত্রী রিয়া মনি, ভিডিও ভাইরাল

হিরো আলম বলেন, তার সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি, ঝগড়া হয়নি, হুট করে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার হোটেলে চলে গেল। সেখানে গিয়ে সে অভির সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছে। তাকে আসলে ধরে রাখা যাবে না। কিছু হলেই সে অন্য ছেলেদের কাছে চলে যায়। আমাকে ডিভোর্স দিতে চেয়েছে, দিক। আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই।

এদিকে হিরো আলমের এসব অভিযোগের পরিপেক্ষিতে রিয়া মনি বলেন, হিরো আলম আমাকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। সে আত্মহত্যার নাটক করেছে, আমি তার কাছে ফিরে গেলাম, গিয়ে দেখি তার মধ্যে কোনো পরিবর্তন নেই। সে আগের মতোই আছে। একবার মিথিলার কাছে যায়, একবার ইতির কাছে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি হিরো আলমকে ডিভোর্স দেব।

আরও পড়ুন : ‘দুই স্ত্রীকে খুশি রাখা অসম্ভব’

প্রসঙ্গত, আশরাফুল আলম ওরফে হিরো আলম একজন কনটেন্ট ক্রিয়েটর। কোনো আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে নিজের কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি পারিবারিক টানাপোড়েন বিশেষ করে স্ত্রীর সঙ্গে তার দূরত্ব এবং পরবর্তী ঘটনা বার বার গণমাধ্যমের খবর হয়েছে। একাধিকবার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন করেছেন আত্মহত্যার চেষ্টা।

নানা নাটকীয়তার পর আবার একত্র হয়েছিলেন দুজন। কিন্তু সম্প্রতি হিরো আলম নতুন করে অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কিছু হলেই রিয়া অন্য ছেলেদের কাছে চলে যায় : হিরো আলম

সর্বশেষ আপডেট : ০৩:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫