০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • 65

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলে আজ ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কিছু কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

রাজধানী ঢাকায় হালকা বৃষ্টির ইঙ্গিত

এদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

তাপমাত্রা সংক্রান্ত তথ্য অনুযায়ী,

  • আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল: ২৭ ডিগ্রি সেলসিয়াস
  • আর্দ্রতা ছিল: ৯৫ শতাংশ
  • গতকাল সর্বোচ্চ তাপমাত্রা: ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস
  • আজকের সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস

গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত: ২ মিলিমিটার

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অনুযায়ী, নদী পথ ব্যবহারকারীদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠে কিংবা খোলা জায়গায় অবস্থান করার সময় বজ্রপাতের আশঙ্কা মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা জরুরি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ১১:০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫