১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 156

পুরনো ছবি

ময়মনসিংহের নান্দাইলে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আসামিরা হলেন- মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৪)। তারা সবাই নান্দাইল উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহ র‍্যাব-১৪ এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক নয়মুল হাসান।

তিনি বলেন, গত ১৮ জুলাই রাতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে স্থানীয় ম‍্যাজিক সোয়েটারের এই নারী গার্মেন্টস কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায় প্রেমিক মো. মামুন মিয়া (২৫)। এরপর ভুক্তভোগীকে স্থানীয় উন্দাইল কলাবাগান এলাকায় নিয়ে ৩ বন্ধুসহ ধর্ষণ করে।

আরও পড়ুন : এনসিপি নেতাকে বেধড়ক পিটুনি

‘পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় র‍্যাব ছায়াতদন্ত চালিয়ে পৃথক অভিযানে কুমিল্লা সদর এবং সিদ্ধিরগঞ্জ থেকে এই ৩ আসামিকে গ্রেপ্তার করে। তবে এ ঘটনার মূলহোতা প্রেমিক মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান আছে,’ যোগ করেন র‌্যাব কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ

সর্বশেষ আপডেট : ১০:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫