০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০৮

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 85

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি ফের উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৪০৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে যেসব রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ছিল বরিশাল বিভাগে—৭৩ জন। এরপর চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগের জেলা এলাকায় ৫৯ জন, রাজশাহী বিভাগে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, ঢাকা উত্তরে ৩৭ জন, খুলনায় ৩৭ জন, ময়মনসিংহে ২৫ জন, রংপুরে ৪ জন এবং সিলেটে ৩ জন।

আরও পড়ুন : ডেঙ্গুতে দেশে আরও দুইজনের মৃত্যু

এদিকে একই সময়ের মধ্যে ৩৩৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ২১ হাজার ৭৯৯ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ২২০ জন। আর এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন মোট ৯৫ জন।

ডেঙ্গু বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় ডেঙ্গু সংক্রমণও দ্রুত ছড়িয়ে পড়ে। সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

তারা পরামর্শ দিয়েছেন—বাসা ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, ফুলের টব বা পাত্রে পানি জমতে না দেওয়া এবং দিনের বেলা মশার কামড় থেকে নিজেকে রক্ষা করার জন্য সতর্ক থাকা জরুরি।

সরকারিভাবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিশেষজ্ঞদের মতে, এ কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও জনগণের সম্মিলিত ভূমিকা এখন সবচেয়ে জরুরি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০৮

সর্বশেষ আপডেট : ০৬:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫