১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে দেশে আরও দুইজনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 101

ছবি: সংগৃহীত

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশালে একজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৫ জন রোগী।

রবিবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১১ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৭ পুরুষ এবং ৪৩ শতাংশ নারী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২২ হাজার ৬৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে দেশে আরও দুইজনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৭:১৯:২১ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫