বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতা কক্সবাজারে গেছেন, সেখানে বিদেশি কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন এসব স্বাভাবিক বিষয়। কিন্তু তাদের লুকোচুরি নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন।
জনআকাঙ্ক্ষা ধারণ করে আগামী রমজানের আগেই জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রুহুল কবির রিজভী।ি
আরও পড়ুন : কানাডায় মুসলিমদের ওপর নিপীড়ন বেড়েছে ১৮০০ শতাংশ!
তিনি বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে তেমনই আয়োজন পাবো বলে আশাবাদী।
রিজভী আরও বলেন, ভবিষ্যতে এমন শাসন দেখতে চাই, যা হবে সত্যিকারের জনগণের কাছে জবাবদিহিমূলক।
ঢাকা ডেস্ক 









