০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 124

দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। আগামী ডিসেম্বরেই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বোর্ড।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়, ২০২৫ সালের ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর।

আরও পড়ুন : এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, যেভাবে আবেদন করা যাবে

পরীক্ষার বিষয় ও নম্বর বিভাজন:

এ পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেবে পাঁচটি বিষয়ের ওপর। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ থাকবে ১০০ নম্বর, অর্থাৎ মোট নম্বর হবে ৫০০। পরীক্ষার বিষয়গুলো হলো:

  • কুরআন মাজিদ, আকাইদ ও ফিকহ (একত্রে)
  • আরবি প্রথম ও দ্বিতীয় পত্র (একত্রে)
  • বাংলা
  • ইংরেজি
  • গণিত ও বিজ্ঞান (একত্রে)

বোর্ড সূত্রে আরও জানা যায়, শুধুমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও দাখিল মাদ্রাসার সংযুক্ত ইবতেদায়ি শাখার শিক্ষার্থীরাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

অংশগ্রহণের হার নির্ধারণ

প্রত্যেক মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। অর্থাৎ, একটি মাদ্রাসায় ৫০ জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ ২০ জন অংশ নিতে পারবে এ পরীক্ষায়।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন শিগগিরই প্রকাশ করা হবে।

এ সিদ্ধান্তের ফলে ইবতেদায়ি স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন করে বৃত্তি পাওয়ার প্রতিযোগিতা তৈরি হবে এবং মানসম্মত শিক্ষার পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে আবারও চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা

সর্বশেষ আপডেট : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫