বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক ঐতিহাসিক সাফল্য এসেছে। ফিফার ৭ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
রেটিং পয়েন্টে ৮০-এর বেশি যোগ হয়ে বদলে গেছে র্যাঙ্কিংয়ের চিত্র, যা দেশের নারী ফুটবলের জন্য এক নতুন দিগন্তের সূচনা।
গতবার বাংলাদেশের রেটিং ছিল ১০৯৯.৩৬, এবার বেড়ে হয়েছে ১১৭৯.৮৭—অর্থাৎ ৮০.৫১ পয়েন্টের বিশাল অগ্রগতি। এই অগ্রগতির পেছনে রয়েছে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে দলের টানা তিনটি জয়, যা প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা নিয়ে এসেছে বাংলাদেশের জন্য।
নতুন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে ফারো দ্বীপপুঞ্জ (১০৫), মাল্টা, এমনকি ইউরোপের দেশ লিথুয়ানিয়া ও এস্তোনিয়াও খুব বেশি এগিয়ে নয়।
আরও পড়ুন : অটো রিকশার চাকায় ওড়না পেঁচানো সেই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
এস্তোনিয়া ও লিথুয়ানিয়ার সঙ্গে ব্যবধান এখন অল্পই, যা সামনের ম্যাচগুলোয় সহজেই পেরিয়ে যাওয়ার মতো।
বাংলাদেশের এই উত্থানের পেছনে রয়েছে সম্প্রতি অনুষ্ঠিত ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স। দলটি শেষ পাঁচ ম্যাচ ধরে অপরাজিত, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নারী ফুটবলের গ্রহণযোগ্যতা এবং মান উভয়ই বাড়িয়েছে।
ঢাকা ডেস্ক 









