০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তারেক রহমানের দেশে ফেরার সময় জানা গেল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 99

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন— এমনটা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলে সিলেটের বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজারে সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে। সে অনুযায়ী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন।’

তিনি জানান, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক। তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা ইত্যাদি বিষয় উঠে এসেছে।

আরও পড়ুন : আ.লীগ কর্মী আসায় দুধ দিয়ে ধোয়া হলো বিএনপি কার্যালয়

সুধী সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তারেক রহমানের দেশে ফেরার সময় জানা গেল

সর্বশেষ আপডেট : ০৯:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫