০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 135

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। ছবি : সংগৃহীত

গাজীপুরে চান্দনা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাত ৮টার দিকে চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন (৫০)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের ব্যুরো প্রধান ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মসজিদের সামনের একটি চায়ের দোকানে তুহিনের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এ সময় হঠাৎ ক্ষিপ্ত ওই যুবকরা তুহিনকে কোপাতে থাকে।

পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে সেখানে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন : ছাত্রদলকর্মীকে কুপিয়ে হত্যা

জীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, সেখানে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে কী কারণে এটা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

‘তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,’ যোগ করেন ওসি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট : ১০:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫