০২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অল্পে বেঁচে গেলেন বাংলাদেশ বিমানের ১৪৬ যাত্রী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 78

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োহাজাহাজ। পুরোনো ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি উড়োজাহাজে আবারও যান্ত্রিক ক্রটি দেখা দেওয়ায় উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ঢাকায় ফিরে এসেছে ফ্লাইটটি। এই বিমানে যাত্রী ছিলেন ১৪৬ জন। পরে যাত্রীদের আরেকটি উড়োজাহাজে করে ব্যাংককে পাঠানো হয়।

বিমানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৬ মিনিটে ছেড়ে যায় বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটটি। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এটি মিয়ানমার থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল এস২–এএফএল রেজিস্ট্রেশনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে, যার ধারণক্ষমতা ১৭০ জন। উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত করেন।

তখন উড়োজাহাজটি মিয়ানমারের আকাশসীমায় ছিল। নিরাপত্তার কারণে পাইলট ফ্লাইটটি ফেরত আনার সিদ্ধান্ত নিলে বেলা ১টা ২১ মিনিটে ঢাকায় অবতরণ করে।

আরও পড়ুন : হাসনাত-সারজিসসহ কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতাকে শোকজ

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান ইউএনবিকে জানান, ব্যাংককগামী ফ্লাইটটি এক ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে। কী কারণে সমস্যা হয়েছে, তা প্রকৌশল বিভাগ তদন্ত করে জানাবে। ফিরিয়ে আনা যাত্রীদের আজ সন্ধ্যা ৬টা ২ মিনিটে আরেকটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ব্যাংকক পাঠানো হয়।

গত ২৮ জুলাই বিকাল ৩টা ৩৩ মিনিটে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৪৯ ফ্লাইটটিও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজে পরিচালিত সেই ফ্লাইট এক ঘণ্টা আকাশে ওড়ার পর বিকাল ৪টা ৩৩ মিনিটে ঢাকায় ফিরে আসে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অল্পে বেঁচে গেলেন বাংলাদেশ বিমানের ১৪৬ যাত্রী

সর্বশেষ আপডেট : ০৯:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫