০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আগস্টে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 123

চলতি আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা টানা ৫ দিনের ছুটি পেতে পারেন। মূলত মাত্র দুদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে এ সুযোগ।

জানা গেছে, আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে সরকার। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ সরকারি ছুটি।

এদিকে ৫ আগস্টের সাধারণ ছুটির দুদিন পর অর্থাৎ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তো থাকছেই।

এ ছাড়া দুই ছুটির মাঝে বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ ও ৭ আগস্ট দুদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট সাধারণ ছুটিসহ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন’ করা হবে। এদিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আগস্টে যেভাবে মিলতে পারে টানা ৫ দিনের ছুটি

সর্বশেষ আপডেট : ১২:৫৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫