০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেফাঁস মন্তব্য করে আইনি বিপাকে বলিউড অভিনেত্রী কঙ্গনা

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১১:২২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 77

বছরজুড়েই নানা আলোচনায় থাকেন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু এবার পড়েছেন আইনি জটিলতায়। এক বেফাঁস মন্তব্যের জেরে আইনি বিপাকে জড়িয়েছেন কঙ্গনা। যার ফলে এই অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছেন আদালত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিতর্কিত মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় পাঞ্জাবের এক আদালতে হাজিরা দিতে হবে কঙ্গনাকে।

২০২০-২১ সালে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে কৃষক আন্দোলনের সময় কঙ্গনার মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল এক বিতর্ক। সেই সময় পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সি মহিন্দর কৌর নামক এক বৃদ্ধা আন্দোলনে অংশ নেন।

কঙ্গনা সেই বৃদ্ধের ছবি শেয়ার করে লেখেন, তিনি নাকি শাহিনবাগের আন্দোলনে অংশ নেওয়া বিলকিস বানুর মতো এবং এমন মানুষকে মাত্র ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদে নিয়ে আসা যায়।

আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি!  হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান

এই মন্তব্যকে কেন্দ্র করে ২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। আদালত তার বিরুদ্ধে সমনও জারি করে। পরে কঙ্গনা পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে গিয়ে মামলা খারিজের আবেদন জানান। কিন্তু শুক্রবার আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

হাইকোর্ট জানায়, অভিনেত্রীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো খণ্ডনযোগ্য নয়। ফলে তাকে পাঞ্জাবের স্থানীয় আদালতে হাজিরা দিতেই হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বেফাঁস মন্তব্য করে আইনি বিপাকে বলিউড অভিনেত্রী কঙ্গনা

সর্বশেষ আপডেট : ১১:২২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫