০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিয়ের রাতেই বরের মৃত্যু, ভিডিও ভাইরাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 318

বিয়ে করতে যাবার পথে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বর অমিত। ছবি : সংগৃহীত

বরযাত্রীসহ বিয়ে করতে যাচ্ছিলেন বর। কিন্তু রাস্তায় হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তিনি। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এ ঘটনা ঘটেছে। পরে বরের মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মারা যাওয়া বরের নাম অমিত সরকার। তিনি দাউদকান্দি উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্ৰামের প্রবাসী দিলীপ সরকারের ছেলে।

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্ৰামে বিয়ে করতে যাচ্ছিলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত সরকার বিদেশে থাকতেন। কিছুদিন আগেই বিয়ের জন্য দেশে আসেন। বিয়ের নির্দিষ্ট তারিখ অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে রূপগঞ্জে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

কিন্তু পথিমধ্যে ১০টার দিকে গৌরিপুর এলাকায় গেলে হঠাৎ বুকে ব্যথা উঠে অমিতের। পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলেন।

আরও পড়ুন : প্রেমিকার বিয়ের দিন যুবকের মৃত্যু, যা জানা যাচ্ছে

দ্রুত তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। কিন্তু রাত ২টার দিকে অমিতের ‍মৃত্যু হয়।

অমিতের প্রতিবেশী গুরুপদ সরকার বলেন, বিয়েতে আমিও বরযাত্রী ছিলাম। আমরা কনের বাড়ির দিকে যাবার পথেই হঠাৎ ফোন পাই যে, বর অসুস্থ। প্রথমে গৌরিপুর একটি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানালেন সে আর জীবিত নেই।

এ বিষয়ে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, এমন একটি খবর ফেসবুকের মাধ্যমে জেনেছি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিয়ের রাতেই বরের মৃত্যু, ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫