ঢাকার গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। শনিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা সকাল ১০টার দিকে আগুনের খবর পাই। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভাতে সেখানে ১১টি ইউনিট কাজ করছে।
আরও পড়ুন : বেফাঁস মন্তব্য করে আইনি বিপাকে বলিউড অভিনেত্রী কঙ্গনা
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় বিভিন্ন দোকান রয়েছে। এসব দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যাচ্ছে।
তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস।
ঢাকা ডেস্ক 









