০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় নিহত ৩১

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • 67

পুরানো ছবি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫০ জন।

শনিবার (২ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ৩১ জনের মধ্যে ১৬ শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। সবচেয়ে কমবয়সি নিহত শিশুটির বয়স ছিল মাত্র ২ বছর। নিহতদের স্মরণে শনিবার (২ আগস্ট) জাতীয় শোকদিবস পালন করছে ইউক্রেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পাশাপাশি নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।

জেলেনস্কির দাবি, রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর, আবাসিক ভবন, স্কুল, কিন্ডারগার্টেন, চিকিৎসাকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ভবনসহ বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভের আবাসিক এলাকার একটি বড় ৯ তলা ভবনের বিশাল অংশ সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৮৩

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ধ্বংস্তূপগুলোতে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা অনুসন্ধান তৎপরতা চালাচ্ছেন। আমরা এখনো জানি না— কত জন মানুষ এসব ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের অক্টোবরে শহরে বিমান হামলা শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক শিশু নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটল। গত বছরের জুলাইয়ের পর থেকে এটিই ছিল সবচেয়ে মারাত্মক আক্রমণ, যেখানে ৩৩ জন নিহত হয়েছিল।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযানের ৮ মাসের মাথায় ২০২২ সালের অক্টোবরে কিয়েভে হামলা করে রুশ সেনারা। সেটি ছিল ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার প্রথম হামলা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় নিহত ৩১

সর্বশেষ আপডেট : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫