০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে নারীকে পিটিয়ে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 58

প্রতীকি ছবি

রাজধানীর হাজারীবাগে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহতের নাম রওশন আরা হাজারীবাগের বেড়িবাঁধ সংলগ্ন ৫ নম্বর কালু নগর এলাকার আমজাদ হোসেনের স্ত্রী।

নিহতের মেয়ে রুনা আক্তার জানান, বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে তাদের বাড়ির সামনেই পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে ৩-৪ জন দুর্বৃত্ত তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।

এতে রওশন আরা গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১ আগষ্ট) ভোর ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : সীতাকুণ্ডে ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত নারীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে নারীকে পিটিয়ে হত্যা

সর্বশেষ আপডেট : ১২:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫