০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তি কূটনৈতিক বিজয় : প্রধান উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 54

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর যে চুক্তি হয়েছে সেটি আমাদের কূটনৈতিক বিজয়।

শুক্রবার (০১ আগস্ট) গণমাধ্যমে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আমেরিকার শুল্ক কমানো আমাদের কূটনৈতিক বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল এই চুক্তি নিশ্চিত করতে যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন।

এর আগে, হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক ঘোষণায় জানানো হয়, আজ ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হচ্ছে। ঘোষণায় উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।

আরও পড়ুন : বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক নির্ধারণ

ঘোষণার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি জানান, বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব।

আমরা ২০ শতাংশের নিচে প্রত‍্যাশা করেছিলাম মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তি কূটনৈতিক বিজয় : প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫