০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০৩:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 64

মডেল শান্তা

বাংলাদেশি মডেল শান্তা পালকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে বুধবার (৩০ জুলাই) কলকাতার লালবাজার গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে।

এছাড়া তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশে বসবাস করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি পাওয়া গেছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শান্তা বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগীতায় জয়ী হয়েছেন। তিনি ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় ছিলেন।

তার কাছে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রসহ দুটি আধার কার্ড ও বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডি পাওয়া গেছে।

সম্প্রতি শান্তা ঠাকুরপুরে পুলিশ স্টেশনে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানেও তিনি ভিন্ন ঠিকানা দেন। তদন্তকারীদের মতে তিনি বিভিন্ন সময় ঠিকানা পরিবর্তন করতেন এবং বিভিন্ন পরিচয়ে থাকতেন।

আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি!  হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান

পুলিশ জানিয়েছে, শান্তা ভারতীয় নথির বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা দিতে পারেননি। তদন্তকারীরা সন্দেহ করছে, এর সঙ্গে একটি বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে।

এর বাইরে শান্তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো।

২০১৯ সালে মিস এশিয়া গ্লোবাল প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন শান্তা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কলকাতায় গ্রেপ্তার বাংলাদেশি মডেল শান্তা ৮ দিনের রিমান্ডে

সর্বশেষ আপডেট : ০৩:৫০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫