১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 128

প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি।

বাংলাদেশী পণ্যের ওপর আমেরিকার পাল্টা শুল্কহার কমার প্রতিক্রিয়ায় শুক্রবার (১ আগস্ট) সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় একথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে নন-ডিসপোজাল (অপ্রকাশ্য)। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি, কোনো সামরিক চুক্তিও হয়নি। সরকারের জন্য এটি একটি সফলতা।’

প্রেস সচিব বলেন, ‘২০ শতাংশ শুল্কের সঙ্গে অন্য কোন শর্ত দেয়নি যুক্তরাষ্ট্র। যতটুকু সম্ভব বিষয়গুলোকে সহজিকরণ করা হবে। প্রতিযোগিতামূলক রাষ্ট্রগুলোর সঙ্গে কাছাকাছি শুল্ক থাকায় বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে থাকছি না। পাশাপাশি বাণিজ্য ঝুঁকিও কমে যাচ্ছে।’

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতিও কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তা আরও কমিয়ে আনা হবে।’

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর যে চুক্তি হয়েছে সেটি আমাদের কূটনৈতিক বিজয়।

শুক্রবার (০১ আগস্ট) গণমাধ্যমে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি: প্রেস সচিব

সর্বশেষ আপডেট : ০৩:৪০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫