০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সমন্বয়ক পরিচয়ে ছিনতাই ও চাঁদা দাবি, পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 76

সোহেল রানা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগর এলাকার একটি বাড়িতে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গণপিটুনি দিয়ে সোহেল রানা (২৩) নামের এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

তবে এ সময় সোহেলের সহযোগী আরও ৩ জন পালিয়ে গেছে। এ ঘটনায় যুবকদের মারধরে আহত ওই বাড়ির দুই নারীকে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আটককৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা এবং তিনি চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি পলিটেকনিকের ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে যান সোহেল রানাসহ চারজন যুবক।

তারা বাড়ির ভেতরে প্রবেশ করে তারা দাবি করে এই বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে। বাল্যবিয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা চাঁদা দাবি করে এবং কথাকাটাকাটির এক পর্যায়ে সেই বাড়ির নারীদের মারধর করে।

দুজনের গলায় থাকা দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের এলাকাবাসী এগিয়ে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়, কিন্ত তার সহযোগী আরও ৩ জন পালিয়ে যায়।

আরও পড়ুন : সারা দেশে ভারি বৃষ্টির শঙ্কা

পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে বাল্যবিয়ে প্রতিরোধের কথা বলে বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সমন্বয়ক পরিচয়ে ছিনতাই ও চাঁদা দাবি, পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

সর্বশেষ আপডেট : ০৩:১৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫