০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মৃত্যুর আট মিনিট পর পুনরায় জীবিত হলেন নারী, আত্মার অভিজ্ঞতা নিয়ে যা জানালেন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 111

মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া সেই নারী। ছবি : সংগৃহীত

মৃত্যুর পরের জীবন কেমন হয়, মৃত্যুর সময় মানুষের অভিজ্ঞতা কেমন হয়, তা নিয়ে বিজ্ঞানীরা নানা গবেষণা করেছেন। এবার মৃত্যুর পরে কেমন কী অনুভূতি হয় তা জানিয়েছেন ব্রিয়ানা লাফার্টি নামে এক নারী।

ব্রিয়ানা লাফার্টি বলেন, আট মিনিট ধরে তিনি মৃত অবস্থায় ছিলেন। এ সময়ের অভিজ্ঞতা তার জানা রয়েছে।

সম্প্রতি দ্য মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীকে ক্লিনিকালি মৃত ঘোষণা করা হয়েছিল। ফলে তিনি আট মিনিট ধরে ‘মৃত’ অবস্থায় পড়ে ছিলেন। এরপর বেঁচে ফিরে তিনি এ সময়ে তার নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

তিনি দাবি করেন, মৃত্যু আসলে এক বিভ্রম।

ব্রিয়ানা লাফার্টি (৩৩) নামের ওই নারী বিরল এবং প্রাণঘাতী নিউরোলজিক্যাল রোগ মায়োক্লোনাস ডিসটোনিয়ায় আক্রান্ত ছিলেন। এজন্য একসময় তার শরীর সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়।

ফলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এই মৃত্যুর সময়ের মধ্যেই ঘটে এক অদ্ভুত ও গভীর অভিজ্ঞতা, যা বদলে দেয় তার জীবনদর্শন।

আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি!  হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান

ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিয়ানা বলেন, আমি হঠাৎ দেখি আমার শরীর থেকে আলাদা হয়ে গেছি। নিজেকে মানবদেহে আর চিনতেই পারিনি। কিন্তু আমি বেঁচে ছিলাম, সম্পূর্ণ সচেতন ও প্রাণবন্ত অনুভব করছিলাম। যেন আমি তখন প্রকৃত অর্থে আমি ছিলাম।

তিনি বলেন, ব্যথা ছিল না, বরং ছিল এক গভীর শান্তি ও স্পষ্টতা। বুঝতে পারলাম, মানবজীবন কত ক্ষণস্থায়ী আর ভঙ্গুর। মনে হলো, আমাদের ঊর্ধ্বে এক সত্ত্বা বা বুদ্ধিমত্তা আছে, যিনি নিঃশর্ত ভালোবাসা দিয়ে আমাদের রক্ষা করেন।

ব্রিয়ানা আরও জানান, সময় যেন সেখানে ছিল না— সব কিছু একসঙ্গে ঘটছিল, তবুও ছিল নিখুঁত শৃঙ্খলা। আমি সৃষ্টির শুরু অনুভব করলাম এবং বুঝলাম আমাদের এই মহাবিশ্ব আসলে সংখ্যার সমাহার।

তিনি বলেন, সেখানে এমন কিছু প্রাণীর সঙ্গে দেখা হয়েছিল, যাদের মানব বলে মনে হয়নি। কিন্তু খুবই পরিচিত লাগছিল।

ব্রিয়ানা বলেন, এই অভিজ্ঞতা আমার সব ভয় দূর করে দিয়েছে। যে জিনিসগুলোর জন্য আগে ছুটতাম, সেগুলো এখন আর গুরুত্বপূর্ণ মনে হয় না। এখন আমার জীবনে একটা মিশন আছে।

তিনি বলেন, মৃত্যুর পর চেতনা রয়ে যায়, শুধু রূপান্তর ঘটে। সেখানে চিন্তাগুলোই বাস্তব তৈরি করে। ভাবনাগুলো একটু সময় নেয় রূপ নিতে, আর এটাই আমাদের জন্য আশীর্বাদ।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ব্রিয়ানাকে আবার হাঁটা ও কথা বলা নতুন করে শিখতে হয়েছে। তার পিটুইটারি গ্রন্থিতে গুরুতর ক্ষতি হয়েছে, যার জন্য তাকে পরীক্ষামূলক মস্তিষ্ক অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মৃত্যুর আট মিনিট পর পুনরায় জীবিত হলেন নারী, আত্মার অভিজ্ঞতা নিয়ে যা জানালেন

সর্বশেষ আপডেট : ১১:১৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫