০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাত্রদল নেতাকর্মীদের জন্য ৬ নির্দেশনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 101

ছাত্রদলের সাংগঠনিক পতাকা। পুরোনো ছবি

আগামী ৩ আগস্ট ছাত্রদলের পূর্বঘোষিত ছাত্র সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।

শুক্রবার (০১ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সমাবেশে কোন ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। এছাড়াও ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হওয়া নিষেধ।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্রের নির্ধারিত স্থানে সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।

আরও পড়ুন : আ. লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক বিপাকে

অন্যদিকে কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এলাকায় জরুরি যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে। কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত স্থান পরিষ্কার করে তবেই সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সব ইউনিটের নেতাকর্মীদের এই নির্দেশনা দিয়েছেন। প্রোগ্রাম সফল করতে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাত্রদল নেতাকর্মীদের জন্য ৬ নির্দেশনা

সর্বশেষ আপডেট : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫