১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রংপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • 64

রংপুরে ছাত্রদল নেতা হুমায়ুন আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। ছবি : সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জেরে হুমায়ুন আহমেদ (২৫) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হুমায়ুন।

হুমায়ুন উপজেলার বিনোদন মাঝি গ্রামের জহুরুল হকের ছেলে। তিনি টেপামধুপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল হক জমি বন্ধক রেখেছিলেন একই গ্রামের আত্মীয় মহির উদ্দিনের কাছে। পরে মহির সেই জমি অন্যের কাছে বেশি দামে বন্ধক দেন।

এ নিয়ে ২৩ জুলাই স্থানীয় একটি স্কুলের সামনে হুমায়ুন ও তার ভাই হাছেনুরের সঙ্গে মহির উদ্দিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মহির ছুরি দিয়ে হুমায়ুনের বুকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যান।

রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে রংপুর মেডিকেল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসেছিলেন যুবলীগ নেতা, অতঃপর..

নিহতের বড় ভাই হাছেনুর অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’

টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মতিন বলেন, ‘বিনোদন মাঝি গ্রামের জহুরুল হক ও মহির উদ্দিন চাচাতো ভাই। জমি বন্ধকের টাকাকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও এটি কাম্য নয়। পুলিশ তদন্ত করে হত্যাকারীকে দ্রুত বিচারের মুখোমুখি করবে বলে আশা করি।’

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রংপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

সর্বশেষ আপডেট : ০৮:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫