১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 76

স্বরাষ্ট্র উপদেস্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন,আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে।’

১১ দিনের অভিযান শুরু হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা (অভিযান) করা হয়। এখন আপনারা এ ইনফরমেশনের জন্য আমাকে তাড়াতাড়ি ধরেছেন। ওখানে দরকার হয়েছে বলে ধরেছে।’

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে। অন-অ্যারাইভাল ভিসাগুলো বাতিল হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, অন-অ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না।

আরও পড়ুন : খালেদা জিয়া নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু

যেসব দেশের সঙ্গে আমাদের অন-অ্যারাইভাল ভিসার চুক্তি আছে, তাদের আমরা অন- অ্যারাইভাল ভিসা দিচ্ছি। সেসব দেশের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদের অন-অ্যারাইভাল ভিসা দেবো না।

মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশিদের বিষয়ে কোনো আপডেট আছে কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘মালয়েশিয়ার টিম এখানে এসেছিল। তারা আমার সঙ্গে একটা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছে।

কনফারেন্সটা হবে পুলিশ হেডকোয়ার্টারে। এক একটা দেশের সঙ্গে এক একটা দেশে বিভিন্ন ধরনের চুক্তি থাকে। পুলিশের সঙ্গে তারা আলোচনা করবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৪:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫