১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 69

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে পুলিশসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাংলাদেশি রয়েছেন।

নিহত ওই বাংলাদেশি একজন পুলিশ কর্মকর্তা এবং তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

সোমবার (২৮ জুলাই) স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ৬৩৪ ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এই গুলি চালানোর ঘটনা ঘটে, যেখানে জাতীয় ফুটবল লিগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের করপোরেট অফিস রয়েছে।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস জানিয়েছেন, হামলাকারীর গুলিতে নিহত ৩৬ বছর বয়সী পুলিশ সদস্যের নাম দিদারুল ইসলাম। তিনি সাড়ে ৩ বছর ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগে কাজ করছেন বলে জানা গেছে।

তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। হামলায় নিহতদের মধ্যে আরও দুজন পুরুষ ছাড়াও একজন নারীও রয়েছেন।

আইন প্রয়োগকারী সূত্রের খবর অনুযায়ী, সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে। যেখানে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন : ইসরায়েলের বর্বর হামলায় গাজায় আরও ৮০ ফিলিস্তিনির মৃত্যু

এদিকে নিউইয়র্ক সিটি এবং লাস ভেগাসের একাধিক আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, সোমবার মিডটাউন ম্যানহাটনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী শেন ডেভন তামুরা (২৭) লাস ভেগাসের বাসিন্দা বলে জানা গেছে।

গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন। 

 এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

এ ঘটনার পর শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ওই এলাকায় যানজট, রাস্তা বন্ধ ও গণপরিবহন বিঘ্নের বিষয়ে সতর্কতা জারি করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

সর্বশেষ আপডেট : ১১:১৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫