১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 159

চীনের নাগরিক সিতিয়ান জিং ও সুমাইয়া আক্তার। ছবি : সংগৃহীত

প্রেমের টানে চীনের নাগরিক সিতিয়ান জিং নামের এক যুবক বাংলাদেশের মাদারীপুরে এসেছেন। বর্তমানে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকার বাসিন্দা সাইদুর মুন্সীর মেয়ে ও প্রেমিকা সুমাইয়া আক্তারকে বিয়ে করে মাদারীপুরে শ্বশুরবাড়িতেই আছেন জিং।

স্থানীয়রা জানান, সুমাইয়া মাদারীপুরের সরকারি সুফিয়া মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তারা তিন বোন। বাবা সাইদুর মুন্সী নদীতে নৌকা চালিয়ে জীবিকা সংসার চালান।

অন্যদিকে সিতিয়ান জিংয়ের বাড়ি চীনের সাংহাই শহরে। পারিবারিকভাবে তাদের রেস্টুরেন্ট ব্যবসা আছে।

সুমাইয়া জানান, প্রথমে সিতিয়ান জিংয়ের টিকটক দেখেন তিনি। এরপর উভয়ের মধ্যে যোগাযোগ হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার মাসের প্রেমের সম্পর্কের পর গত ২৪ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন জিং।

তবে বাংলা ভাষা বলতে বা পড়তে না পারায় মোবাইলে অনুবাদ করে ভাবের আদান-প্রদান করেন জিং। পরে ২৭ জুলাই পরিবারের সম্মতিতে বিয়ে করেন তারা।

আরও পড়ুন : বিষ হাতে অনশন স্কুলছাত্রী, সম্পর্ক ভেঙে ‘ভাই’ হয়ে থাকতে চান প্রেমিক

এ খবর ছড়িয়ে পড়লে সুমাইয়ার বাড়িতে আশপাশের মানুষসহ দূর-দূরান্ত থেকে ভিড় করতে থাকেন।

সুমাইয়া আক্তার বলেন, সিতিয়ান জিং বাংলাদেশে এসে আমাকে বিয়ে করেছে। এরই মধ্যে আমিও পাসপোর্ট করতে দিয়েছি। ও এক মাস বাংলাদেশে থাকবে। এরই মধ্যে আমার সব কাগজপত্র রেডি করা হবে। তারপর ও আমাকে চীনে নিয়ে যাবে। আমিও চীনে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি।

সিতিয়ান জিং বলেন, বাংলাদেশ আমার ভালো লেগেছে। তবে অনেক গরম। আর অনেক মানুষ আমাকে দেখতে আসে, তাই আমার ভয় লাগে।

সুমাইয়ার বাবা সাইদুল মুন্সি বলেন, জিং খুব ভালো। খুবই অমায়িক। কোনো অহংকার নেই। এক মাস থাকবে এবং আমার মেয়েকে নিয়ে যাবে। এতে আমরা খুব খুশি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক

সর্বশেষ আপডেট : ১০:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫