০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোনাক্ষীকে নিয়ে স্বামী জহিরের আফসোস কেন?

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১১:৫০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 136

ছবি : সংগৃহীত

২০২৪ সালে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও প্রেমিক জহির ইকবাল। এখনো মধুচন্দ্রিমার আবেশ কাটেনি, সুখের সংসার দারুণ জমে উঠেছে, তবুও অভিনেত্রীর স্বামী জহিরের মনে কোথাও যেন রয়ে গেছে এক অতৃপ্তি, এক গভীর হাহাকার।

প্রায় আট মাসের দাম্পত্যে ভালোবাসার কমতি নেই; কিন্তু জহির আজও ভুলতে পারেন না তাদের প্রথম ডেটের ঘটনার কথা।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জহির বলেন, ব্য়াপারটা খুব অদ্ভুত ঘটেছিল আমার সঙ্গে। সোনাক্ষী আমাকে মুম্বাইয়ের পালি ভবনে দেখা করতে ডেকেছিল।

ভেবেছিলাম, আমার প্রথম ডেট হবে সেটা। কিন্তু ওখানে গিয়ে দেখি, সোনাক্ষী সঙ্গে করে দুজন বন্ধু নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, ‘প্রথম ডেট নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তখন সব স্বপ্ন জলে চলে গিয়েছিল। সোনাক্ষীকে পরে এসব নিয়ে প্রশ্ন করায় বলেছিল, আমাকে নাকি যাচাই করতে বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছিল। প্রথম ডেটটাই আমার বেকার হয়ে গিয়েছিল। এটাই আফসোস।’

আরও পড়ুন : বিয়েতে কনেকে ১০০ খাটাশ উপহার দিল বাবা-মা

দীর্ঘ সাত বছরের প্রেমের পর গত ২০২৪ সালের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী ও জহির।

ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় প্রথমে সোনাক্ষীর পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না বলে শোনা যায়। তবে সব বাধা পেরিয়ে আইনি বিয়ের মাধ্যমে তারা একে অপরের জীবনসঙ্গী হন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সোনাক্ষীকে নিয়ে স্বামী জহিরের আফসোস কেন?

সর্বশেষ আপডেট : ১১:৫০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫