গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন।
রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পরে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান।
ম্যানহোল থেকে নারীর সন্ধান না পেয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
আরও পড়ুন : ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ম্যানহোলের ভেতর ঘণ্টাব্যাপী নিখোঁজ ওই নারীর সন্ধান চালাচ্ছেন।
ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় ম্যানহোলটি পানিতে ভর্তি রয়েছে।
ঢাকা ডেস্ক 









