০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট  

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 82

ছবি : সংগৃহীত

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সোমবার (২৮ জুলাই) রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে ওয়াকআউট করেছে বিএনপি।

জানা যায়, সরকারি কর্মকমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন‍্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপির ওয়াকআউট করেছে।

এদিন আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে। কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেক বার পরিবর্তন করা হয়েছে, যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। ১২টি বিষয়ে একমত হয়েছে।

আলী রীয়াজ বলেন,  বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে, যেন ভবিষ্যতে আগের অবস্থায় না যায়। একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে।

আরও পড়ুন : চোখের ক্যান্সার হলে বুঝবেন কিভাবে?

এদিনের বৈঠকে সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এছাড়া আলোচনা হওয়ার কথা ছিল সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়েও। দীর্ঘ এই আলোচনায় এখন পর্যন্ত ১২টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। 

এর আগে, গত ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবিসহ তিন দল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট  

সর্বশেষ আপডেট : ১২:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫