০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চুরি শুরু স্বামীর, অতঃপর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 115

ভারতের রাজস্থানের জামওয়ারামগড় গ্রামের ছেলে তরুণ পরীক, বিবাহের মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অপরাধের জগতে পা রাখলেন। স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে অক্ষম হয়ে তিনি চাকরি ছেড়ে ডাকাতি ও ছিনতাই শুরু করেন। মাত্র এক মাসের মাথায় অবশ্য পুলিশের হাতে ধরা পড়েছেন এই নববিবাহিত যুবক।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসা প্রশাসনে (বিবিএ) স্নাতক তরুণ একটি বেসরকারি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। কিন্তু বিয়ের পর তার স্ত্রী নিত্যনতুন বিলাসী পণ্যের চাহিদা তুলতে থাকেন। ক্রমবর্ধমান চাপ সামলাতে না পেরে তরুণ চাকরি ছেড়ে অপরাধের পথে হাঁটেন।

আরও পড়ুন : স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চুরি শুরু স্বামীর, অতঃপর

পুলিশের তদন্তে জানা যায়, তরুণ পরিকল্পনা করে নিয়মিত জয়পুর শহরে যাতায়াত করতেন চুরি ও ছিনতাইয়ের জন্য। সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক বৃদ্ধার গলার সোনার চেইন ছিনতাই করে তিনি আলোচনায় আসেন। দিনের আলোয় ঘটে যাওয়া এই ঘটনা পুরো এলাকায় আতঙ্ক ছড়ায়।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তরুণের গতিবিধি শনাক্ত করে। জামওয়ারামগড় গ্রাম থেকে জয়পুর পর্যন্ত তার যাতায়াতের তথ্য মিলিয়ে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণ স্বীকার করেছেন যে স্ত্রীকে খুশি করতে এবং তার দামি চাহিদা মেটাতে তিনি অপরাধের পথে নেমেছেন। পুলিশ এখন তদন্ত করছে, তিনি কতগুলো অপরাধে জড়িত ছিলেন এবং তার সঙ্গে অন্য কেউ ছিল কিনা। পাশাপাশি তার স্ত্রী এসব অপরাধ সম্পর্কে জানতেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্ত্রীর বিলাসী চাহিদা মেটাতে চাকরি ছেড়ে চুরি শুরু স্বামীর, অতঃপর

সর্বশেষ আপডেট : ০৯:৪০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫