ভোলার চরফ্যাশনে বিয়ের দাবিতে এনামুল হাসান তন্ময় নামে এক কলেজ শিক্ষার্থীর বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী। এ ঘটনায় কলেজ শিক্ষার্থী তন্ময় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
সম্প্রতি চরমাদ্রাজ ইউনিয়নের গিয়াস হাওলাদারের বাড়িতে গত ৪ দিন ধরে অনশন করছেন কিশোরী। কিশোরীর দাবি, তন্ময় তাকে বিয়ে না করলে তার বাড়িতেই মৃত্যুবরণ করবেন তিনি।
এ ঘটনায় কলেজ পড়ুয়া তন্ময়ের বাড়িতে হতাশা বিরাজ করছে।
এদিবে এ ঘটনায় শনিবার দুপুরে চরফ্যাশন থানার পার্শ্ববর্তী একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন তন্ময়ের বাবা গিয়াস হাওলাদার। তিনি বলেন, মেয়েটি দাবি করছে সে আমার ছেলের প্রেমিক, কিন্তু আমার ছেলে এই মেয়েকে চেনে না। আমি মেয়েটিকে বলেছি আমার বাড়ি থেকে চলে যেতে। কিন্তু সে যাচ্ছে না।
তন্ময়ের মা জোছনা বেগম বলেন, আমার ছেলে নির্দোষ। তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
জোছনা বেগম বলেন, মেয়েটির চরিত্র খারাপ। একাধিক ছেলের সাথে সম্পর্ক আছে তার। আর এভাবে ছেলেদের ফাঁদে ফেলে সব সময় টাকা হাতিয়ে নেওয়াই তার ব্যবসা।
এ সময় কয়েকজন ছেলের সঙ্গে মেয়েটির ছবি উপস্থাপন করেন তিনি।
আরও পড়ুন : ফেসবুকে প্রেম, বিয়ে—শেষে চাঞ্চল্যকর সত্য! ‘নববধূ’ আসলে পুরুষ!
এ বিষয়ে বাবা গিয়াস উদ্দিন হাওলাদার বলেন, আমার ছেলের সাথে যদি মেয়েটির প্রেম থাকতো, এবং এর প্রমাণ যদি কেউ দিতে পারতো, তবে আমি মেয়েটিকে আমার ছেলের বৌ হিসেবে মেনে নেব।
এদিকে মেয়েটির সঙ্গে একটা সময় সম্পর্ক থাকার কথা স্বীকার করে ভিডিও কলে তন্ময় বলেন, মেয়েটির সাথে আমার সম্পর্ক ছিল। কিন্তু যখন দেখেছি, তার একাধিক ছেলের সাথে সম্পর্ক আছে, তখন আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি। তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্কও হয়নি।
তবে মেয়েটি কোনো কিছু শুনতে নারাজ। তার দাবি, বিয়ে ছাড়া প্রয়োজনে তন্ময়ের বাড়িতে আত্মহত্যা করবেন তিনি।
ঢাকা ডেস্ক 









