১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে পরামর্শ দিলেন বিসিবি সভাপতি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 81

সাকিব আল হাসান

গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরির্তনের পর থেকে আর দেশে ফেরেননি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব। সেই সঙ্গে তার নামে  দেওয়া হয়েছে হত্যা মামলা।

তাই দীর্ঘদিন ধরে জাতীয় দল ও দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান।

তবে কিছু দিন পরপরই তাকে দলে ফেরানোর গুঞ্জন ওঠে। তবে রাজনৈতিক কারণে তা আর সম্ভব হয়ে ওঠে না। এশিয়া কাপের আগ মুহূর্তে আবারও আলোচনায় দেশসেরা এই ক্রিকেটার।

কিন্তু এবার বিসিবি সভাপতি সরাসরি জানিয়ে দিয়েছেন সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে আসতে হবে। সম্প্রতি দেশের বেসরকারি এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।

আমিনুল বলেন, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, সে সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেইলেবল। ক্রিকেটার হিসেবে তাকে দলে আনতে হলে আমি তো পারবো না।

আরও পড়ুন : বছরে দুবার যে ওষুধটি নিলে বাঁচা যাবে এইচআইভি থেকে

সেটার জন্যে সিলেকশন টিম আছে। সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে।

তিনি বলেন, সাকিব এখন দেশে নাই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবে। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে।

আট মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও টেস্ট আর ওয়ানডে ক্রিকেট খেলার আগ্রহ প্রকাশ করছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় দলে ফিরতে সাকিবকে যে পরামর্শ দিলেন বিসিবি সভাপতি

সর্বশেষ আপডেট : ০৮:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫