১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নির্বাচনের আগে অনেক অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 73

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরানো ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থানের সময়ে লুট হওয়া অস্ত্রগুলো এখনো সব উদ্ধার করতে পারিনি আমরা । অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হবে। নির্বাচন যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমরা চেষ্টা করব।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মিডিয়ার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন তাহলে কেউ বিভ্রান্ত ছড়াতে পারবে না। সত্যি সংবাদ আপনারা প্রকাশ করেন।

এটার মধ্যে কোনো লুকোচুরির সুযোগ নেই। কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল তো থাকবেই। তারা সব সময় সমস্যা তৈরি করার চেষ্টা করে।

তিনি বলেন, একটি হত্যা মামলায় যেখানে ২০ জন আসামি হওয়ার কথা ছিল, সেখানে ২০০ জনকে আসামি করা হয়েছে। সুতরাং এখানে তদন্তে বেশি সময় লাগে। নিরপরাধ ব্যক্তি যেন কোনো অবস্থায় শাস্তির আওতায় না আসে।

অনেকে স্বার্থের জন্য নিরীহ ব্যক্তিকে মামলার আসামি করেছে। যদি প্রকৃত ব্যক্তিদের নাম আসামির তালিকায় দেওয়া হলে মামলাগুলোর তদন্তে বেশি সময় লাগত না।

আরও পড়ুন : আজকের আবহাওয়া

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সঙ্গে রাজনীতিক দলের কোনো বিভেদ নেই। আমাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা।

আপনাদের (রাজনৈতিক দলের) কাজ জনগণের কাছে গিয়ে ভোট আদায় করা। এজন্য রাজনীতিক দলগুলোর কাছে অনুরোধ করব যাতে তারা বিরোধ তৈরি না করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নির্বাচনের আগে অনেক অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫