০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে সশস্ত্র দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 84

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়ি এলাকায় দুই আঞ্চলিক সংগঠনের সশস্ত্র দলের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফ এবং জেএসএস-এর সশস্ত্র সদস্যরা মুখোমুখি হয়। উভয় পক্ষের মধ্যে শুরু হয় তীব্র গোলাগুলি, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

জানা গেছে, ইউপিডিএফের সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস লিবারেশন আর্মি’-এর কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি দল এবং জেএসএস কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩৫-৪০ জনের আরেকটি দল এই সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন : গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত চারজনই ইউপিডিএফের সশস্ত্র সদস্য। তবে তাদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন, “সংঘর্ষের পর আমরা ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

উল্লেখ্য, পাহাড়ে আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই ইউপিডিএফ ও জেএসএস-এর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সহিংসতা শুধু পাহাড়ের স্থিতিশীলতাই নয়, সাধারণ মানুষের জীবনও হুমকির মুখে ফেলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খাগড়াছড়িতে সশস্ত্র দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ আপডেট : ০৪:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫