০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

টিকটক ভিডিও নিয়ে বিরোধে সিলেট প্রাণ গেল যুবকের, আহত ১

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 126

সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষে রুবেল মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনুখাই (লতিফনগর) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া সুনুখাই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এই ঘটনায় তাঁর চাচাতো ভাই সুলতান মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন : প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন, গা ঢাকা দিয়েছেন প্রেমিক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিয়মিত টিকটক ভিডিও তৈরি করতেন। তিনি একই গ্রামের বাসিন্দা জনাব আলীর ছেলে। তার ভিডিও তৈরির বিষয় নিয়ে রুবেল মিয়ার সঙ্গে মনিরের পুরোনো বিরোধ ছিল। শুক্রবার সকালে সেই বিরোধ চরমে পৌঁছে মারামারিতে রূপ নেয়। এতে রুবেল ও সুলতান মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বদরুদ্দোজা বলেন, “রুবেলকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। সুলতানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনার বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঘটনাটি এলাকায় শোক ও উত্তেজনার সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টিকটক ভিডিও নিয়ে বিরোধে সিলেট প্রাণ গেল যুবকের, আহত ১

সর্বশেষ আপডেট : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫