০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 62

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৫০ জন। তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের শিক্ষার্থী মাকিন মারা যান। তার মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৩-এ।

আরও পড়ুন : বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০ জন, সঙ্কটাপন্ন ৫ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৫ জন, ঢাকা সিএমএইচে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতালে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছেন। কেউ কেউ হাসপাতালে নেওয়ার পর, আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪০ জন, সিএমএইচে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ১ জন করে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এ সময় চলমান ক্লাসে বহু শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। ভয়াবহ এই ঘটনায় সারা দেশে নেমে আসে শোকের ছায়া।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

সর্বশেষ আপডেট : ০৮:০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫