০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় সদ্যবিবাহিত প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 65

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হারদি ইউনিয়নে প্রেমিকের বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। তবে পরিস্থিতি জটিল দেখে প্রেমিক বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে খালপাড়া গ্রামে। জানা গেছে, ওই গ্রামের নুর ইসলামের ছেলে শোভন ইসলাম (২২) মাত্র এক সপ্তাহ আগে অন্য একটি মেয়েকে গোপনে বিয়ে করেছেন। শোভনের বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরেই পাশের কুষ্টিয়ার মীরপুর উপজেলার কুর্শা গ্রামের ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে আসছিলেন।

আরও পড়ুন : ৯৯৯ নম্বরে কল দিয়ে রক্ষা পেলেন ১৪ জেলে

ভুক্তভোগী কলেজছাত্রীর দাবি, প্রেমের সম্পর্কের আড়ালে শোভন একাধিকবার তাকে শারীরিকভাবে ব্যবহার করেছেন এবং তার বড় ভাইয়ের বিদেশে থাকার সুযোগ নিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিষয়টি পরিবার জানার পর তিনি শোভনকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শোভন তা এড়িয়ে যান এবং গোপনে অন্যত্র বিয়ে করেন।

বিয়ের খবর জানতে পেরে কলেজছাত্রী বুধবার সন্ধ্যায় সরাসরি শোভনের বাড়িতে হাজির হন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন। এ সময় শোভন বাড়ি ছেড়ে পালিয়ে যান। স্থানীয়রা অনেক বোঝানোর পরও ওই কলেজছাত্রী বাড়ি ছাড়তে রাজি হননি এবং জানিয়ে দেন, বিয়ে না হলে আত্মহত্যার পথ বেছে নেবেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গায় সদ্যবিবাহিত প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

সর্বশেষ আপডেট : ০৫:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫