০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুধ বা জুস খেলে কি শিশুর দাঁতে ক্যাভিটি হয়?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 91

দুধ ও ফলের রস (জুস) শিশুদের জন্য পুষ্টিকর মনে হলেও অতিরিক্ত গ্রহণ ও দাঁতের ঠিকমতো পরিচর্যা না করলে এর মারাত্মক প্রভাব পড়তে পারে দাঁতের ওপর। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত চিনি বা মিষ্টি জাতীয় পানীয় গ্রহণের ফলে শিশুর দাঁতে ক্যাভিটি বা ক্ষয় শুরু হয়, যা পরবর্তীতে দাঁতের ব্যথা ও সংক্রমণের কারণ হতে পারে।

দিল্লির এইমসের দন্ত শিক্ষা ও গবেষণা কেন্দ্র এক প্রতিবেদনে জানায়, শুধু চকলেট, ক্যান্ডি বা টফিই নয়— শিশুদের প্রিয় খাবার যেমন বিস্কুট, চিপস এমনকি দুধ ও জুসও দাঁতের ক্ষতির অন্যতম কারণ হতে পারে, বিশেষত যদি খাওয়ার পর সঠিকভাবে দাঁত পরিষ্কার না করা হয়।

আরও পড়ুন : কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে

বিশেষজ্ঞদের মতে, দিনে তিনবারের বেশি মিষ্টি জাতীয় খাবার বা পানীয় গ্রহণ করলে এবং এরপর দাঁত না মাজলে মুখের ব্যাকটেরিয়ার সঙ্গে চিনি মিশে অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিড ধীরে ধীরে দাঁতের উপরের আবরণ এনামেল নষ্ট করে দেয় এবং তাতে তৈরি হয় গর্ত বা ক্যাভিটি। এটি দাঁতের ব্যথা, সংক্রমণ ও অন্যান্য জটিলতার দিকে নিয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও যদি নিয়মিত দাঁত ব্রাশ না করেন কিংবা খাওয়ার পর মুখ পরিষ্কার না করেন, তাহলে তারাও একই ধরনের সমস্যায় ভুগতে পারেন। মুখ ও দাঁতের যত্ন না নিলে তা সামগ্রিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাই শিশুদের দুধ বা জুস খাওয়ানোর পর দাঁত ব্রাশ করানো ও মুখ পরিষ্কার করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শিশু বয়স থেকেই দাঁতের যত্ন নেওয়া হলে ভবিষ্যতে জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুধ বা জুস খেলে কি শিশুর দাঁতে ক্যাভিটি হয়?

সর্বশেষ আপডেট : ০৭:৩২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫