০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
মাইলস্টোন ট্র্যাজেডি

দগ্ধ শিশুশিক্ষার্থী আইমানের মৃত্যু, নিহত বেড়ে ৩২

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 81

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ শিশু আইমান (১০) মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেড ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটি প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছিল এবং দুর্ঘটনার দিনই মারাত্মকভাবে দগ্ধ হয়েছিল। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

এই মৃত্যুর মধ্য দিয়ে ট্র্যাজেডিটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২-এ। এর মধ্যে ১৪ জন মারা গেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরপরই পুরো ভবনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে দগ্ধ হন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুলকর্মচারীরা।

আরও পড়ুন : বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশের সব মসজিদে দোয়ার আয়োজন

সরকারি তথ্যমতে, দুর্ঘটনায় এখনো অন্তত ৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতদের বেশিরভাগই ছিলেন স্কুলের শিক্ষার্থী, যাঁরা সে সময় শ্রেণিকক্ষে অবস্থান করছিলেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মকর্তারা জানিয়েছেন, এই মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে অনেক শিশুর অবস্থা অত্যন্ত জটিল। ইনস্টিটিউটের চিকিৎসকরা দিনরাত চিকিৎসায় নিয়োজিত থাকলেও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এই দুর্ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা ও শোক জানাচ্ছেন নাগরিকরা। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোন ট্র্যাজেডি

দগ্ধ শিশুশিক্ষার্থী আইমানের মৃত্যু, নিহত বেড়ে ৩২

সর্বশেষ আপডেট : ০১:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫