০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডুয়েটে সমকামিতার অভিযোগে ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 139

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর পাঁচজন শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের পরপরই অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি একাধিক শিক্ষার্থী কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন, যেখানে কয়েকজন ছাত্রের বিরুদ্ধে ‘সমকামী আচরণে জড়িত থাকার’ অভিযোগ তোলা হয়। এই অভিযোগের প্রেক্ষিতে ডুয়েট প্রশাসন গত ২২ জুলাই (মঙ্গলবার) প্রাথমিক তদন্ত শেষে পাঁচজন শিক্ষার্থীকে হলে থাকার অনুমতি স্থগিত করে।

আরও পড়ুন : ডিএনএ টেস্টে শনাক্ত হলো ৫ মরদেহের পরিচয়

বহিষ্কৃতদের মধ্যে কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের তিনজন এবং শহীদ তাজউদ্দীন আহমদ (এসটিএ) হলের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে অভিযোগ যাচাই করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্তদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে।’

এদিকে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে অভিযুক্তদের স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডুয়েটে সমকামিতার অভিযোগে ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

সর্বশেষ আপডেট : ০৬:৩৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫