১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 77

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

ক্ষমতার অপব্যবহার, রায় জালিয়াতি, দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে কয়েকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার কিছু পর রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার।

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ বি এম খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১১ সালের ১৭ মে বয়সজনিত কারণে অবসরে যান।

আওয়ামী লীগ সরকারের সময় তিনি আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর তিনি পদত্যাগ করেন।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০০

বিচারপতি খায়রুল হকের কয়েকটি রায় ও কর্মকাণ্ড বিচারাঙ্গনে বিতর্কের জন্ম দেয়।

অবসরের কয়েক দিন আগে দেওয়া একটি রায়ে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, যা রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রায় জালিয়াতি, দুর্নীতি ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে কয়েকটি মামলা হয়।

গত বছরের আগস্টে ঢাকা ও নারায়ণগঞ্জের পৃথক আদালতে এসব অভিযোগে তিনটি মামলা হয়।

মামলাগুলোর মধ্যে রয়েছে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় ঘিরে জালিয়াতির অভিযোগ, দুর্নীতি ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৯:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫