১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০২:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 72

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে।

মঙ্গলবার (২২ জুলাই) মধ্যরাতের দিকে তারা ঢাকায় পৌঁছান। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক।

আরও পড়ুন : ৪৮ তম বিসিএসে ধরা পড়ল বদলি পরীক্ষার্থী

বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশিষ্ট প্রতিনিধি বাংলাদেশ সফরে আসছেন। তারা হলেন- সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান ও লিম ইউ হান জোভান।

জানা গেছে, এই সফরের উদ্দেশ্য মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা জোরদার করা এবং দ্বিপাক্ষিক স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি।

এর আগে, মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান জানান, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে রাতে সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক টিম আসবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোন ট্র্যাজেডি: ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল

সর্বশেষ আপডেট : ০২:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫