গাজার পরিস্থিতি নিয়েও নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস মঙ্গলবার (২২ জুলাই) ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ট্যামি ব্রুস বলেন, গাজার পরিস্থিতি নিয়েও নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ আবারও যুদ্ধবিরতির আলোচনা শুরু করেছেন।
এর পাশাপাশি গাজার জন্য টেকসই মানবিক সহায়তা নিশ্চিত করার প্রচেষ্টা চলছে।
তিনি বলেন, সিরিয়ার স্থিতিশীলতার জন্য নতুন সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা শিথিল করছে। সিরিয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘দায়িত্বশীল রাষ্ট্র’ হিসেবে দেখার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : ৪৮ তম বিসিএসে ধরা পড়ল বদলি পরীক্ষার্থী
ট্যামি ব্রুস আরও জানান, সিরিয়ার সব পক্ষ এখন সংঘাত বন্ধে সম্মত হয়েছে। এখন সিরিয়ার সরকারের উচিত সহিংসতা চালানোদের বিচারের আওতায় আনা, এমনকি তা যদি তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই হয়ে থাকে।
উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় সেখানে ৫৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ঢাকা ডেস্ক 









