০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অন অ্যারাইভাল ভিসা দেবে পাকিস্তান, শিগগির চুক্তি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 61

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ‘অন অ্যারাইভাল’ (বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা) ভিসা নিয়ে কাজ চলছে।

তিনি বলেছেন, ‘দুই দেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা–সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে নিজ কার্যালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভীর সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মহসিন রাজাকে এসব কথা জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণের প্রক্রিয়া চলমান। সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট দেওয়ার কার্যক্রম চালু আছে। দূতাবাসের ভবন নির্মাণ শেষ হলে সেখানে ই-পাসপোর্ট দেওয়ার কাজ শুরু হবে।

আরও পড়ুন : হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব : প্রেস সচিব

বৈঠকে দুই দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে পারস্পরিক সহযোগিতা, রোহিঙ্গা ইস্যু, সাইবার অপরাধ দমন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও পাকিস্তান অভিন্ন ইতিহাস ও ঐতিহ্যের অংশীদার। দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দিনদিন শক্তিশালী হচ্ছে। এসময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অন অ্যারাইভাল ভিসা দেবে পাকিস্তান, শিগগির চুক্তি

সর্বশেষ আপডেট : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫