০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 87

মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি লিখেন, “মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তে শিগগিরই একটি কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে গুরুত্ব দিয়ে সেই অনুযায়ী তদন্ত চলবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে।”

আরও পড়ুন : সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

এদিকে দুপুরের পর থেকেই সচিবালয়ের সামনে শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জোরালো হয়ে ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী নিহত ও আহত হন। সেই ঘটনার পর এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি উঠলেও তা মানা হয় রাত ৩ টায়। এরপর থেকেই রাজধানীজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সরকার জানিয়েছে, শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিব জোবায়েরকে প্রত্যাহার

সর্বশেষ আপডেট : ০৫:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫