১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 92

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুই উপদেষ্টা ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার স্থল পরিদর্শনের পর তারা শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন। ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপদেষ্টারা কলেজ ভবনের একটি কনফারেন্স রুমে আশ্রয় নেন।

আরও পড়ুন : মাইলস্টোনে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

এসময় কয়েক হাজার শিক্ষার্থী ভবন ঘিরে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ ছিল—দুর্ঘটনার পর উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থায় চরম গাফিলতি ছিল। আইডি কার্ডে জরুরি নম্বর, রক্তের গ্রুপ না থাকা এবং সংকীর্ণ গেটের কারণে জরুরি সেবায় বিলম্ব হয় বলেও অভিযোগ করেন তারা।

উপদেষ্টারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। অবশেষে বিকেল ৩টা ২৬ মিনিটে, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশি নিরাপত্তায় তারা কলেজ ভবন ত্যাগ করেন।

উল্লেখ্য, সোমবার দুপুরে কলেজের প্রাথমিক শাখার পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারিয়েছেন বহু শিক্ষার্থী, আহত হয়েছেন অনেকে। সেই ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫