০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাইলস্টোন ট্রাজেডিতে জনতার ‘অনভিপ্রেত’ আচরণের ব্যাখ্যা দিল আইএসপিআর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 63

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের পর উদ্ধারকাজ চলাকালে সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে জনতার ‘অনভিপ্রেত’ ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২২ জুলাই) দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্মান্তিক দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন : নয় ঘণ্টা পর অবরোধমুক্ত উপদেষ্টারা

তবে উদ্ধারকাজের সময় বিপুলসংখ্যক উৎসুক জনতার উপস্থিতি কার্যক্রমে বারবার বিঘ্ন ঘটায়। অনুরোধ সত্ত্বেও অনেকেই এলাকা ত্যাগ না করায় আহতদের সরিয়ে নিতে বিলম্ব ঘটে এবং প্রাণহানির ঝুঁকি বেড়ে যায়।

আইএসপিআর জানায়, পরিস্থিতির জটিলতায় কিছুজনের সঙ্গে সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের ভুল বোঝাবুঝি হয়, যা এক পর্যায়ে অনভিপ্রেত ঘটনায় রূপ নেয়। এ ঘটনায় সেনাবাহিনীর ১৪ সদস্য আহত হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনী তদন্ত শুরু করেছে। দোষী কেউ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোন ট্রাজেডিতে জনতার ‘অনভিপ্রেত’ আচরণের ব্যাখ্যা দিল আইএসপিআর

সর্বশেষ আপডেট : ০৯:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫