রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণির একটি চারতলা আবাসিক ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে মাত্র ১৬ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ৬টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন : এবার শেওড়াপাড়ায় ভয়াবহ আগুন
ভবনটির পাশেই একটি মার্কেট থাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
ঢাকা ডেস্ক 









