০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের বিক্ষোভের পর ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 79

আগামী ২৪ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২৪ তারিখের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।’

ঘটনাস্থল থেকে জানা যায়, এদিন দুপুর পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চলছিল শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে।

আরও পড়ুন : মাইলস্টোনে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শিক্ষার্থীরা মোট ছয় দফা দাবি উত্থাপন করেছে, যেগুলোকে “সম্পূর্ণ যৌক্তিক” বলে স্বীকার করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ছাত্রদের দাবিগুলোর প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ থেকেই সরকার তা আমলে নিচ্ছে এবং ইতোমধ্যেই কিছু দাবির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে।”

উল্লেখ্য, গতকাল মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল এবং আজকের কর্মসূচি ঘিরে রাজধানীর ওই এলাকায় ছিল বাড়তি সতর্কতা।

পরবর্তী নির্দেশনা ও নতুন সময়সূচি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিক্ষার্থীদের বিক্ষোভের পর ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত

সর্বশেষ আপডেট : ০২:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫